এসপিএফ ৫০+ সমৃদ্ধ এই সানব্লকটি ইউভি এ এবং ইউভি বি রশ্মি থেকে আমাদের ত্বককে সুরক্ষিত করে। এলোভেরা এক্সট্রাক্ট ত্বকের সানবার্ন দূর করে এবং ত্বকের জ্বালাপোড়া কমায়। একদম লাইটওয়েট ক্রিমের মত এই সানব্লকটি ত্বককে ময়েশ্চারাইজ করে তাই শীতের দিনের জন্য এই সানব্লকটি যথোপযোগী।
ব্যবহারবিধিঃ
দিনের বেলা রোদে বের হবার আগে এবং চুলার কাছে যাওয়ার আগে মুখ পরিস্কার করার পর অল্প পরিমান ক্রীম নিয়ে মুখে ভালোমত লাগাবেন, ক্রীম লাগানোর পরে উপরে অন্যান্য মেকআপ ব্যবহার করতে পারবেন। এরপর ঘরে ফিরে ভালো ভাবে ফেসওয়াশ করে মুখ ধুয়ে নিবেন।